শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
নারী-শিশু

নান্দাইলের রসুলপুর গ্রামে ৭ বছরের শিশু ধ/র্ষ/ন চেষ্টায় থানাতে মামলা রজু

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৩নং নান্দাইল ইউনিয়নের রসুলপুর গ্রামের অসহায় দিনমুজুরের ৭ বছরের এক শিশু কন্যাকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টা করার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে একই গ্রামের মৃত ছিদ্দিকুর রহমানের পুত্র হারুন মিয়া (৪৫) এর নামে নান্দাইল মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানাগেছে, গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে ওই শিশুটিকে চকলেটের প্রলোভন দেখিয়ে নিজ ঘরে ডেকে নিয়ে যায় হারুন মিয়া। এসময় হারুন মিয়া শিশুটির স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটি চিৎকার শুরু করলে হারুন তার মুখ চেপে ধরে। মেয়ের চিৎকার শুনে মা দৌড়ে ওই ঘরে গিয়ে দেখেন শিশুটির শরীরে কোনো কাপড় নেই। এ অবস্থায় হারুন মিয়া পালিয়ে যাওয়ার সময় শিশুটির মাকে ঘটনাটি কাউকে না জানানোর জন্য প্রাণনাশের হুমকি দিয়ে যায়। ঘটনার পর থেকে হারুন মিয়া পলাতক রয়েছে।

স্থানীয় যুবক তোফাজ্জল মিয়া, শাহীন মিয়া ও মামুন মিয়া জানান, এ বিষয়ে প্রতিবাদ করলে হারুনের দুই ছেলে রাফসান ও মিজান তাদের পথরোধ করে এবং দেখে নেওয়ার হুমকি প্রদান করে। বর্তমানে প্রভাবশালী মহলের অব্যাহত হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই অসহায় দিনমজুর ও তার পরিবার।

এ বিষয়ে অভিযুক্ত হারুনের বড় ভাই স্থানীয় ইউপি সদস্য আশরাফুলের সাথে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজহারুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার আসামি হারুন মিয়াকে গ্রেফতারের চেষ্টা চলছে।

নারী-শিশু থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।