শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
আইন-আদালত

‎ময়মনসিংহে শিক্ষার্থী হত্যায় ৭ জনের ফাঁসি

‎মনসিংহের রুমডো পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহীনুর আলম ওরফে ইকবাল হত্যা মামলায় ৭ আসামির ফাঁসি ও ২ নারীর ৭ বছরের কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ৩টার দিকে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র বিচারক মোহাম্মদ জাকির হোসেন এ রায় ঘোষণা করেন।

আদালত ফাঁসির দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেছেন। এছাড়া ৭ বছরের সাজাপ্রাপ্ত দুই নারী আসামিকে ২৫ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। রায়ের সময় দণ্ডপ্রাপ্ত সকল আসামি আদালতে উপস্থিত ছিলেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন: আসিফ রানা নাঈম, মো. গোলাম হোসেন, মো. আব্দুল হেলিম, মোহাম্মদ আলী, মো. ফরিদ আহম্মেদ ওরফে বাবু, মো. ইউনুছ আলী এবং শামছুল হক। সাজাপ্রাপ্ত দুই নারী হলেন মোছা. খালেদা আক্তার ও মোছা. রেহেনা খাতুন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২১ সালের ৩১ মে দিবাগত রাতে ময়মনসিংহের তারাকান্দা উপজেলা থেকে নিখোঁজ হন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র শাহীনুর আলম ইকবাল (১৯)। এ ঘটনায় তার বড় ভাই সেলিম মিয়া বাদী হয়ে তারাকান্দা থানায় মামলা করেন। নিখোঁজের ৬ দিন পর অর্থাৎ ৬ জুন একটি সেপটিক ট্যাংক থেকে ইকবালের গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

তদন্তকালে গ্রেপ্তারকৃত আব্দুল হেলিম ও খালেদা আক্তারের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এই বর্বরোচিত হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ৯ জন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আজ এই রায় প্রদান করেন।

আইন-আদালত থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।