শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
নারী-শিশু

ধুনটে পূর্ব শত্রুতার জেরে মা ও মেয়েকে আম গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় মারধর

বগুড়ার ধুনট উপজেলায় পূর্ব বিরোধের জেরে এক তরুণীকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মথুরাপুর ইউনিয়নের খাদুলি বিলপাড়া এলাকায় সোমবার (১৩ এপ্রিল) এ ঘটনা ঘটে। খাদুলি গ্রামের চান মিয়া ও তার ভাই রুবেলের সঙ্গে দীর্ঘদিন ধরে ওই তরুণীর পরিবারের বিরোধ চলছিল। এরই জেরে অভিযুক্তরা পরিকল্পিতভাবে তরুণীকে বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে একটি আমগাছের সঙ্গে বেঁধে মারধর করে। অভিযোগ রয়েছে, তাকে স্পর্শকাতর স্থানে লাঠি দিয়ে আঘাত করা হয়।

এ সময় তরুণীর মা তাকে রক্ষা করতে এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। পরে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার শরীরের স্পর্শকাতর স্থানে সেলাই দিতে হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নারী-শিশু থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।