কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় আলেকজান মেটারনিটি এ্যান্ড চাইল্ড ওয়েল ফেয়ার সেন্টার ক্লিনিকে এক সাথে তিন সন্তানের মা হলেন এক গৃহবধূ। সূত্র থেকে জানা যায় গত রবিবার, ৫ই এপ্রিল দুপর ২.০০ ঘটিকায় অত্র ক্লিনিকে এক ডেলিভারি রোগী ভর্তি করা হয়।
অত্র ক্লিনিকের কর্মরত ডাক্তার মোছাঃশারমিন বেগম (সার্জন পিজিডি, গাইনী এন্ড স্ত্রী বিশেষঙ্গ) জানান,
রোগটি টি আসার সঙ্গে সঙ্গে রিসিভ করা হয়। রোগীর অবস্থা এতটাই সঙ্কটাপন্ন ছিলো যে, তাৎক্ষণিকভাবে পরীক্ষা নিরিক্ষা করার সুযোগ ছিলোনা। যেহেতু পৃরসূতির পূর্বের বাচ্ছা সিজারিয়ান ছিল। তাই সিজারের সিদ্ধান্ত নেওয়া হয়। ডাক্তার আরও বলেন, আমরা প্রথমে ধারণা করতে পারিনি যে, প্রসূতির গর্ভে একাধিক বাচ্চা রয়েছে। তিনি আরো জানান, বাচ্চারা জীবিত এবং সুস্থ আছে। তবে তাদের ওজন কম থাকায় ২৪ ঘন্টা অবজার্ভভেশনে রাখা হয়েছে।
এদিকে একসাথে তিনটি বাচ্চা জন্ম দেওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দূর দূরন্ত থেকে পরিচিত অপরিচিত অনেক মানুষ তাদের দেখতে ক্লিনিকটিতে ভিড় জমাচ্ছে।






এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।