শিরোনাম
পৈত্রিক সম্পত্তি নিয়ে ১৫ বছরের বিরোধ, ন্যায্য অধিকার ফেরতের দাবি ফরহাদ আহমেদ সম্রাটের পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা
ধর্ম

ফুলবাড়ীতে মা আমেনা বালিকা কওমি মাদরাসায় ১৪ শিক্ষার্থীর কোরআনের সবক প্রদান ও দোয়া মাহফিল

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার হাজির মোড়ে অবস্থিত মা আমেনা বালিকা কওমি মাদ্রাসায় শিক্ষার্থীদের কোরআনের সবক প্রদান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ মার্চ) ১৯ রমজান মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ১৪ জন শিক্ষার্থীকে কোরআনের সবক প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আল আমিন বিন আমজাদ। শিক্ষার্থীদের কোরআনের সবক প্রদান করেন কানাহার মাদ্রাসার শিক্ষা পরিচালক মুফতী নজিবুল্লাহ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতির সদস্য সচিব ও সমাজসেবক মো. মানিক মন্ডল, বিশিষ্ট চিকিৎসক ডা. জাকির হোসেন, মাদ্রাসার শিক্ষা পরিচালক মাওলানা আলাউদ্দিন, কুবা জামে মসজিদের খতিব মুফতী আবরারুল হক আল মাদানী এবং দারুত তাকওয়া ক্যাডেট মাদ্রাসার পরিচালক হাফেজ এন্তাজ।

এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি লিমন হায়দার, ফুলবাড়ী পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আরমান হক খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ারুল হক, এনসিপি ফুলবাড়ী উপজেলা যুগ্ম সমন্বয়কারী জাকির আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং উপস্থিতদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

ধর্ম থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।