শিরোনাম
লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি
অপরাধ

লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ

লালমনিরহাট সদর হাসপাতালের গেট এলাকা থেকে এক কলেজছাত্রকে তুলে নিয়ে মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং দুই লাখ টাকা দাবির অভিযোগ উঠেছে চার যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মো. শফিকুল ইসলাম রুবেল লালমনিরহাট সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে বলা হয়েছে, ভুক্তভোগী মো. আবু বক্কর সিদ্দিক রিফাত (১৮) লালমনিরহাট শেখ শফিউদ্দিন কমার্স কলেজের ছাত্র। তার বিরুদ্ধে অভিযুক্তদের একজন মো. মনিরুজ্জামান মানিক বাদী হয়ে একটি মামলা করেছেন, যা বর্তমানে আদালতে বিচারাধীন। ওই মামলাকে কেন্দ্র করে রিফাত ও তার পরিবারের ওপর বিভিন্ন সময় চাপ, ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগ করেন তার বাবা।
লিখিত অভিযোগ অনুযায়ী, গত ২৮ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে লালমনিরহাট সদর হাসপাতালের সামনে রিফাতকে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় অভিযোগও করা হয়েছিল বলে দাবি করেন তার বাবা।
এরই ধারাবাহিকতায় গত ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে রিফাত সদর হাসপাতালের গেট এলাকায় অবস্থান করছিলেন। এ সময় মনিরুজ্জামান মানিকসহ চারজন তাকে জোরপূর্বক তুলে হাসপাতালের পেছনের দিকে নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।
সেখানে তাকে ভয়ভীতি দেখিয়ে দুই লাখ টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে এক নম্বর অভিযুক্তের নির্দেশে অন্যরা তাকে মারধর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে দুই নম্বর অভিযুক্ত তার বুকের ওপর বসে গলা চেপে ধরার চেষ্টা করেন বলেও অভিযোগ করেন রিফাতের বাবা। পরে অন্যরা তার বুক, মুখ ও পেটে লাথি মেরে আহত করেন বলে অভিযোগে বলা হয়।
চিৎকার-চেঁচামেচির শব্দ শুনে স্থানীয় কয়েকজন ঘটনাস্থলে এসে রিফাতকে উদ্ধার করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় অভিযুক্তরা সুযোগ পেলে তাকে মারধর, হত্যা এবং টাকা আদায়ের হুমকি দিয়ে চলে যান বলেও অভিযোগ করা হয়েছে।
পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত রিফাতকে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হয়। অভিযোগ অনুযায়ী, সেখানে তার চিকিৎসা দেওয়া হয় এবং হাসপাতালের রেজিস্ট্রেশন নম্বর ৪৮৪৬/২০, তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২৬।
রিফাতের বাবা মো. শফিকুল ইসলাম রুবেল বলেন, ছেলের চিকিৎসার ব্যবস্থা করতে গিয়ে থানায় অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তবে অভিযোগে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
অপরাধ থেকে আরও পড়ুন
কমেন্ট