শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
নারী-শিশু

লক্ষ্মীপুরের কমলনগরে উপজেলা প্রশাসন ও এসডিএফ’র উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৮ মার্চ)  বেলা ২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ ‘স্পন্দন’ এ র‍্যালি পরবর্তী উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত র‍্যালি পরবর্তী উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কমলনগর উপজেলা নির্বাহি অফিসার মোঃ রাহাত উজ জামান। 

চরবসু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজান মানিকের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার প্রান্তিক সাহা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীর সম্মান, মর্যাদা, নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠায় সমাজের প্রতিটি মানুষকে সচেতন ও সোচ্চার হতে হবে দেশের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে নারী-পুরুষকে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে আসতে হবে। 

নিজেদের অধিকার আদায়ে নারীদের আগে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও আত্মপ্রত্যয়ী হতে হবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এসডিএফ’র ক্লাস্টার কর্মকর্তা আব্দুল হান্নান, আলমগীর কবির, আনোয়ার হোসেন এবং নারী নেত্রী শাহাদা আক্তার।

উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত নারী দিবসের উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধিবৃন্দ, সোসাইটি নেতৃবৃন্দ এবং রিলাই প্রকল্প অধিভুক্ত উৎপাদনকারী দলের সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।

নারী-শিশু থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।