শিরোনাম
পৈত্রিক সম্পত্তি নিয়ে ১৫ বছরের বিরোধ, ন্যায্য অধিকার ফেরতের দাবি ফরহাদ আহমেদ সম্রাটের পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা
ধর্ম

ঐক্যবদ্ধ দেশ গড়ার প্রত্যয়: যশোরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে বক্তারা

বাংলাদেশ জামায়াতে ইসলামী, যশোর জেলা শাখার উদ্যোগে আজ সোমবার শহরের পৌর কমিউনিটি সেন্টারে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র রমজানের ১২তম দিনে আয়োজিত এই মাহফিলে রাজনৈতিক নেতৃবৃন্দ, ওলামা-মাশায়েখ, সুধীসমাজের প্রতিনিধি, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. গোলাম রসুল এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রবীণ আলেম ও সংসদ সদস্য (যশোর-১) মাওলানা আজীজুর রহমান, যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যশোর-৫ আসনের সংসদ সদস্য গাজী এনামুল হক, যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, জামায়াত নেতা অ্যাডভোকেট আব্দুল কাদের এবং জেলা খেলাফত মজলিসের আমীর হাফেজ আব্দুল্লাহ প্রমুখ।

বক্তারা রমজানের তাৎপর্য এবং দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরে বলেন, রমজান আমাদের ত্যাগ ও সহমর্মিতার শিক্ষা দেয়। সমাজ থেকে অন্যায় ও অবিচার দূর করে একটি ইনসাফপূর্ণ সমাজ গঠনে আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে আসতে হবে।

ইফতারের পূর্ব মুহূর্তে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে ইরানে ইহুদি আগ্রাসন থেকে মুসলিম উম্মাহর হেফাজত এবং ইরান, ফিলিস্তিনসহ বিশ্বজুড়ে মজলুম মানুষের মুক্তির জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। অনুষ্ঠানে যশোর জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। ইফতারের মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ধর্ম থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।