শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
আইন-আদালত

এতিমখানার জায়গা জবরদখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দিনাজপুরের ফুলবাড়ীতে এতিমখানার দানকৃত জায়গা জবরদখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। 

২১ ফেব্রুয়ারি দুপুর ২ টায়  ফুলবাড়ী অনলাইন প্রেসক্লাব এর কার্যালয়ে উপস্থিত হয়ে  সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাদ্রাসার সহকারী শিক্ষক মাহবুব আলম।

এ সময় উপস্থিত ছিলেন জমিদাতার সন্তান মোঃ কামরুজ্জামান ও মাদ্রাসা কমিটির সদস্য আব্দুস সালাম।

লিখিত বক্তব্যে ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন  উপজেলার  ১ নংএলুয়ারী  ইউনিয়নের  জামগ্রাম দারুল উলুম কওমি লিল্লাহ বোর্ডিং ও এতিমখানা মাদ্রাসার দান কৃত ৭৫ শতক জায়গা  প্রায় ৭১ বছর ধরে মাদ্রাসা কর্তৃপক্ষ ভোগ দখল করে আসছে। 

হঠাৎ করে কিছু  ভূমিদস্যু ও সন্ত্রাসী প্রকৃতির লোকজন মাদ্রাসার ওই জমিটি দখলের জন্য জমিতে ধান রোপন করেছে।

দখলকারিরা হলেন জগন্নাথ পুর গ্রামের মোজাফফর রহমানের ছেলে শাহাবুর রহমান, মৃত আইজুদ্দিনের ছেলে মতিয়ার রহমান, মৃত আব্দুল আজিজ মন্ডল এর ছেলে আতিয়ার রহমান,মৃত আবু বক্কর সিদ্দিক এর ছেলে সাবেত আলী মৃত ওমর আলীর ছেলে রুস্তম আলী মৃত কামির উদ্দিন মাস্টারের ছেলে সিরাজউদ্দৌলা।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা দখলদার ভূমিদস্যু ও সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। 

বিষয়টি নিয়ে ইতিমধ্যে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান কে অবগত করা হয়েছে বলেও জানিয়েছেন ভুক্তভোগীরা। 

ভূমিদস্যু ও সন্ত্রাসীরা কারো কথায়  কর্ণপাত না করায় সংবাদ সম্মেলনের মাধ্যমে উর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে বিষয়টির দ্রুত নিষ্পত্তি  চায় এতিমখানা মাদ্রাসা কর্তৃপক্ষ

আইন-আদালত থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।