গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৮নং মনোহরপুর ইউনিয়নের তালুকঘোড়া বাঁধা বাজারের চার মাথা মোড় এলাকা থেকে এক অজ্ঞাত পরিচয় শিশুকে উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক ৮টার দিকে স্থানীয়দের নজরে আসে শিশুটি। পরিচয় জানতে চাইলে সে কোথা থেকে এসেছে—এ বিষয়ে সঠিকভাবে কোনো তথ্য দিতে পারেনি।
শিশুটির দেওয়া তথ্য অনুযায়ী তার নাম নাহিদ, বয়স আনুমানিক ৯ বছর। সে জানিয়েছে, তার পিতার নাম জাহিদুল এবং মাতার নাম নুরি।
বর্তমানে পলাশবাড়ী উপজেলা সমাজসেবা কার্যালয় ও পলাশবাড়ী থানা পুলিশ যৌথভাবে শিশুটির পরিচয় শনাক্ত এবং তার পরিবারের সন্ধানে কাজ করছে, যাতে দ্রুত তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া যায়।
শিশুটিকে চিনে থাকলে বা তার পরিবারের বিষয়ে কোনো তথ্য জানা থাকলে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সরোয়ার আলম খানের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ নম্বর: ০১৩২০-১৩২৪৫৪।






এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।