শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
আইন-আদালত

মহেশখালীতে শবে বরাত উপলক্ষে মোবাইল কোর্ট অভিযান

পবিত্র শবে বরাত উপলক্ষে মহেশখালী উপজেলার গোরকঘাট বাজার ও বড় মহেশখালী ইউনিয়নের নতুন বাজারে মনিটরিং ও মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

আজ এ অভিযান পরিচালনা করেন মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আবু জাফর মজুমদার।

অভিযানকালে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে গরু ও মহিষের গোশত বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় ৩ জন ব্যবসায়ীকে পৃথক মামলায় মোট ৯,০০০ নয় হাজার,টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় গোশত বিক্রেতাদের নির্ধারিত মূল্যে গোশত বিক্রি নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয় এবং অতিরিক্ত দামে গরু বা মহিষের গোশত বিক্রি না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

জনস্বার্থে এ ধরনের মনিটরিং ও মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আইন-আদালত থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।