শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
নারী-শিশু

ধুনটে এক ৬ বছরের শিশু ধর্ষণের শিকার থানায় মামলা

বগুড়ার ধুনট উপজেলায় ছামিউল হক নামে এক প্রতিবেশী বখাটে কিশোরের ধর্ষণের শিকার হয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে ৬ বছর বয়সী এক শিশু। এঘটনায় শুক্রবার শিশুটির বাবা বাদি হয়ে ছামিউল হক নামে ওই কিশোরের বিরুদ্ধে ধুনট থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছেন। এরআগে গত মঙ্গলবার (২৭ জানুয়ারী) বিকেলে উপজেলার চিকাশি ইউনিয়নের ভালুকাতলা গ্রামে ধর্ষণের ঘটনা ঘটে। ছামিউল হক ওই গ্রামের সবেল প্রামানিকের ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত কিশোর ছামিউল হক পলাতক রয়েছে।

মামলা সূত্রে জানা যায়, গত ২৭ জানুয়ারি বিকেলে বখাটে ছামিউল ধর্ষণের শিকার শিশুটিকে বরই খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাড়ির পাশের একটি কলাবাগানে নিয়ে ধর্ষণ করে। এসময় অতিরিক্ত রক্তক্ষরণে শিশুটি অসুস্থ হয়ে পড়লে কান্না শুরু করে। অবস্থা বেগতিক দেখে বখাটে ছামিউল দ্রুত সেখান থেকে সটকে যায়। পরে শিশুটির পরিবারের লোকজন এ বিষয়টি টের পেয়ে সংকটাপন্ন অবস্থায় শিশুটিকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়ে পরবর্তীতে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে শিশুটি হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার এসআই মুনজুর মোর্শেদ মন্ডল বলেন, এ মামলার আসামিকেগ্রেপ্তারের চেষ্টা চলছে।

নারী-শিশু থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।