দিনাজপুরের পার্বতীপুরে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শুরু হয়েছে মধ্যপাড়া প্রিমিয়ার লীগ (MPL) ২০২৬-এর ১৩তম আসর। শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুর ১টা ০০ মিনিটে পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া কাঁচাবাজার মাঠ প্রাঙ্গণে টুর্নামেন্টটির জমকালো উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন দিনাজপুর-৫ (পার্বতীপুর–ফুলবাড়ী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের ব্যক্তিগত আইন উপদেষ্টা ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সুফিয়ান কাদের, অন্যতম সদস্য, পার্বতীপুর উপজেলা বিএনপি; মোঃ মিজানুর রহমান (মিজান), সদস্য, পার্বতীপুর; মোঃ তৌফিকুল ইসলাম (তপু), সাধারণ সম্পাদক, ১০নং ইউনিয়ন বিএনপি, পার্বতীপুর; মোঃ মোত্তালেব প্রামানিক, সাংগঠনিক সম্পাদক, ১০নং ইউনিয়ন বিএনপি; মোঃ জাহিদুল ইসলাম (জাহিদ), শিল্প বিষয়ক সম্পাদক, ১০নং ইউনিয়ন বিএনপি; ড. মোঃ আবু বক্কর সিদ্দিক, সিনিয়র সহকারী পরিচালক, জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, নওগাঁ এবং মোঃ জাকিরুল ইসলাম, ডেপুটি জেনারেল ম্যানেজার (অর্থ), এমজিএমসিএল।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাহাঙ্গীর আলম, শিক্ষক, মধ্যশিলা বহুমুখী উচ্চ বিদ্যালয়; মোঃ নুর নবী পাইকার লিটন, সভাপতি, ১০নং ইউনিয়ন যুবদল এবং মোঃ মেজবাউল হক শাহ, সহ-সভাপতি, ১০নং ইউনিয়ন যুবদল; ডাঃ মোঃ শফিকুল ইসলাম, সভাপতি, ১০নং ইউনিয়ন ডাক্তার অ্যাসোসিয়েশন; মোঃ মাসুদ রানা, সিনিয়র সহ-সভাপতি, ১০নং ইউনিয়ন ছাত্রদল; মোঃ বেলাল হোসেন, সভাপতি, ৮নং ওয়ার্ড যুবদল; বিশিষ্ট সমাজসেবক ও অস্ট্রেলিয়া প্রবাসী মোঃ আবু ফয়সাল এবং উজ্জ্বল মৈত্র, পুলিশ পরিদর্শক, মধ্যপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র।
টুর্নামেন্টটির প্রধান পৃষ্ঠপোষক স্মার্ট রো গ্রুপ ও ‘দ্য নিউজ’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোঃ আনোয়ারুল ইসলাম। তিনি ব্রামা-এর সভাপতি এবং সরকারি আজিজুল হক কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি। টুর্নামেন্টের সার্বিক আয়োজনে দায়িত্ব পালন করছেন মধ্যপাড়া প্রিমিয়ার লীগ (MPL) ২০২৬-এর চেয়ারম্যান।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান বলেন, “মাদকমুক্ত সমাজ গঠন ও যুবসমাজকে বিপথগামিতা থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। মধ্যপাড়া প্রিমিয়ার লীগের মতো আয়োজন স্থানীয় পর্যায়ে প্রতিভাবান ক্রিকেটার গড়ে তুলতে এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”






এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।