শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
আইন-আদালত

কৃষি জমির টপসয়েল কর্তন ও পরিবহনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

মৌলভীবাজারের বড়লেখায় অবৈধভাবে কৃষিজমির মাটি কর্তন ও পরিবহনের দায়ে ভ্রাম্যমাণ আদালত আকুল আহমদ নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।

গত রোববার (১৮ই জানুয়ারি) বিকেলে উপজেলার সুজানগর ইউনিয়নের বাঘমারা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া।

অভিযুক্ত ব্যক্তি আকুল আহমদ উপজেলার বারহালি গ্রামের নুর উদ্দিনের ছেলে। মোবাইল কোর্ট পরিচালনাকালে সহকারি কমিশনার (ভূমি) উপস্থিত জনসাধারণকে মাটি কাটার ফলে কৃষিজমির ক্ষয়, উর্বরতা হ্রাস এবং পরিবেশের উপর বিরূপ প্রভাব সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করেন। একই সঙ্গে কৃষিজমি সংরক্ষণের গুরুত্ব ও সংশ্লিষ্ট আইন প্রতিপালনের প্রয়োজনীয়তা তুলে ধরে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দিক নির্দেশনা প্রদান করেন।

সহকারি কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া অবৈধভাবে ফসলি জমির মাটি কর্তন ও পরিবহনের অপরাধে মোবাইল কোর্টে এক ব্যক্তিকে অর্ধলক্ষ টাকা জরিমানা করার সত্যতা নিশ্চিত করেছেন। আগামীতে ও এমন অভিযান পরিচালনা করা হবে।

আইন-আদালত থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।