দিনাজপুরের পার্বতীপুরের ১০ নং হরিরামপুর ইউনিয়নের উত্তরা দয়ার বাজার শাহী জামে মসজিদের উদ্যোগে আয়োজিত এক বিশাল তাফসিরুল কুরআন মাহফিল স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ধর্মীয় ও মানবিক এই মহতী আয়োজনের মূল উদ্যোক্তা অবসরপ্রাপ্ত সাবেক সেনা নায়েক এম. সাখাওয়াত হোসেন—যার জন্য তাঁকে আন্তরিক সাধুবাদ জানিয়েছেন সর্বস্তরের জনগণ।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাসসিরে কুরআন মাওলানা মোহাম্মদ মাহবুবুল আলম। বিশেষ ইসলামী চিন্তাবিদ ও বক্তা হিসেবে আলোচনা পেশ করেন মাওলানা ড. মো. হাফিজুর রহমান (হাফিজ)।
তৃতীয় বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন মুফতি মাওলানা মো. সাখিদুল আলম।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ও সহযোগিতায় ছিলেন—৷ আলহাজ মো. নিয়াকত আলী,সভাপতি, উত্তরা দয়ার বাজার শাহী জামে মসজিদ।
মাওলানা মো. মনিরুর রশিদ,
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ মো. এনামুল হক,
এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ মো. আনোয়ার হোসেন শাহ।
মাহফিলে কুরআনের আলোকে সমাজ গঠন, নৈতিকতা, মানবিকতা ও শান্তি প্রতিষ্ঠার ওপর গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়। বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণে পুরো এলাকা এক ধর্মীয় আবহে মুখরিত হয়ে ওঠে।
স্থানীয় জনগণ জানান, দীর্ঘদিন দেশসেবায় নিয়োজিত থাকার পর অবসর জীবনেও দ্বীনি ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে অবদান রাখায় অবসরপ্রাপ্ত সাবেক সেনা নায়েক এম. সাখাওয়াত হোসেন সত্যিই প্রশংসার দাবিদার। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এমন কল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।
সার্বিকভাবে, এই তাফসিরুল কুরআন মাহফিলকে এলাকাবাসী একটি অনুকরণীয় ও জনস্বার্থে প্রশংসনীয় উদ্যোগ হিসেবে দেখছেন।






এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।