শিরোনাম
পৈত্রিক সম্পত্তি নিয়ে ১৫ বছরের বিরোধ, ন্যায্য অধিকার ফেরতের দাবি ফরহাদ আহমেদ সম্রাটের পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা
ধর্ম

১৫ জানুয়ারি আল্লামা ফুলতলী ছাহেব রহ.-এর ঈসালে সাওয়াব মাহফিল: প্রস্তুতি চলছে ঐতিহাসিক বালাই হাওরে

১৫ জানুয়ারি আল্লামা ফুলতলী ছাহেব (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল: প্রস্তুতি চলছে ঐতিহাসিক বালাই হাওরে।

মহান ইসলামী চিন্তাবিদ, বুযুর্গ আলেম ও তরিকতের রাহবার আল্লামা ফুলতলী ছাহেব (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল উপলক্ষে প্রস্তুতি চলছে ঐতিহাসিক বালাই হাওরে। আগামী ১৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য এই মাহফিলকে কেন্দ্র করে এলাকায় ধর্মপ্রাণ মানুষের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

আয়োজক সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো আশেকান ও ভক্তবৃন্দ মাহফিলে অংশগ্রহণ করবেন। ইতোমধ্যে ময়দান প্রস্তুতকরণ, মঞ্চ নির্মাণ, সাউন্ড সিস্টেম স্থাপনসহ সার্বিক ব্যবস্থাপনার কাজ চলমান । নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে স্বেচ্ছাসেবক দল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

মাহফিলে পবিত্র কুরআন তেলাওয়াত, নাতে রাসূল (সা.), আল্লামা ফুলতলী ছাহেব (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা এবং বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। দেশের বরেণ্য ওলামায়ে কেরামগণ এতে বয়ান পেশ করবেন।

স্থানীয় মুসল্লি ও ভক্তদের প্রত্যাশা, এই ঈসালে সাওয়াব মাহফিলের মাধ্যমে আল্লামা ফুলতলী ছাহেব (রহ.)-এর আদর্শ ও শিক্ষা নতুন প্রজন্মের মাঝে আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। আয়োজকরা মাহফিলের সফলতা কামনায় সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

ধর্ম থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।