ওসমানীনগর উপজেলার বেগমপুরে মাওলানা গিয়াস উদ্দিন তাহেরীর বাতিল হওয়া মাহফিল পূর্নরায় আগামী বুধবার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। বেগমপুর ইসলামী সুন্নী যুব সংঘ ও গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত মাহফিলে বাদ যোহর প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি।
পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আগামী ৬ জানুয়ারি ওয়াজ মাহফিলের আয়োজন করেন মাহফিল কর্তৃপক্ষ। কিন্তু হঠাৎ করে মাওলানা তাহেরীর সারাদেশের মাহফিল বাতিল হওয়ার ঘোষণায় আয়োজক ও শ্রোতাদের মাঝে তীব্র অসন্তোষ তৈরি হয়। এক পর্যায়ে আয়োজক কমিটি মাহফিল বাতিলের ঘোষণা দেন।
একই সাথে তাহেরী হুজুরের আলোচনা শোনার জন্য এলাকার জনমনে তৈরি হওয়া আকাঙ্ক্ষার কথা চিন্তা করে বেগমপুর ইসলামী সুন্নী যুব সংঘের সভাপতি জুবায়ের আহমেদ, মাওলানা জাবেদ রেযা ও দিলদার হোসেন ৩ জানুয়ারি (শনিবার) তাহেরী হুজুরের বাসায় যান। এবং ৬ তারিখের বাতিল হওয়া মাহফিল একদিন পিছিয়ে ৭ জানুয়ারি (বুধবার) নির্ধারণ করা হয়।
এ প্রসঙ্গে মাহফিল কমিটির সভাপতি জুবায়ের আহমেদ বলেন, সাংবাদিক ওয়েছ খছরু ও আবুল কালাম আজাদ ভাইয়ের সার্বিক সহযোগিতায় আমরা তাহেরী হুজুরের মাহফিল একদিন পিছিয়ে করতে পারছি বলে তাদের প্রতি কৃতজ্ঞতা। মাহফিলে সকল শ্রোতার উপস্থিতি ও সার্বিক সহযোগিতার কথাও বলেন তিনি।






এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।