শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
আইন-আদালত

ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে ধুনটে উত্তেজনা ১৪৪ ধারা জারি

বগুড়ার ধুনট উপজেলার নান্দিয়ার পাড়া উম্মুল মুমিনীন আয়েশা (রাঃ) মসজিদে অনুষ্ঠিতব্য ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি আশঙ্কায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতিলতা বর্মন শুক্রবার (২ জানুয়ারি) বিকেল ৩টা থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত উপজেলার নিমগাছি ইউনিয়নের নান্দিয়ার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠসহ আশপাশের প্রায় ২০০ গজ এলাকায় ১৪৪ ধারার আদেশ জারি করেন।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নান্দিয়ার পাড়া উম্মুল মুমিনীন আয়েশা (রাঃ) মসজিদে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার একদিনের ওয়াজ মাহফিল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। মাহফিলের স্থান হিসেবে মসজিদের পাশের নান্দিয়ার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ নির্ধারণ করা হয়। এ উপলক্ষে মসজিদ কমিটির উদ্যোগে সকল প্রস্তুতিও সম্পন্ন করা হয়।

তবে একই এলাকার পাশাপাশি অবস্থিত দুটি মসজিদ কমিটির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ অবস্থায় প্রতিপক্ষ মসজিদ কমিটির লোকজন উক্ত ওয়াজ মাহফিলের বিরোধিতা করলে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে থানা পুলিশ উভয় পক্ষের সঙ্গে একাধিক দফা আলোচনা করেও সমাধানে পৌঁছাতে ব্যর্থ হয়। ফলে সেখানে যে কোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা দেখা দেয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, ওয়াজ মাহফিল এলাকা বর্তমানে পুলিশের কঠোর নজরদারিতে রয়েছে। আপাতত পরিস্থিতি শান্ত রয়েছে।

এ বিষয়ে ধুনট উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতিলতা বর্মন বলেন, ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

আইন-আদালত থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।