শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
আইন-আদালত

দায়িত্ব পালনকালে ফুলবাড়ীতে নিজ ইস্যুকৃত অস্ত্রের গুলিতে ১৫ বিজিবি সদস্য নিহত

 ফুলবাড়ীতে দায়িত্ব পালনকালে নিজের ইস্যুকৃত অস্ত্রের গুলিতে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন গংগারহাট বিওপিতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত বিজিবি সদস্যের নাম নাসিম উদ্দিন (২৩)। তিনি ১৫ বিজিবির একজন সিপাহী। তার ব্যাচ নম্বর ১১৪৬০৪। তিনি ঝিনাইদহ জেলার সদর থানার খাজুরা গ্রামের বাবুল উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১টা থেকে সকাল ৭টা পর্যন্ত সিপাহী নাসিম উদ্দিনের টহল ডিউটি নির্ধারিত ছিল। সে অনুযায়ী রাত পৌনে ১টার দিকে তিনি অস্ত্রসহ সজ্জিত হয়ে ক্যাম্পের রুম থেকে বের হন। এর কিছুক্ষণ পরেই ক্যাম্পের ভেতরেই নিজের ইস্যুকৃত অস্ত্র দিয়ে বুকের ডান পাশে গুলি চালান তিনি।

গুলির শব্দ শুনে অন্যান্য বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ হাসপাতালে গিয়ে মৃতদেহের সুরতহাল সম্পন্ন করে এবং ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠায়।

ফুলবাড়ী থানার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (নিরস্ত্র) মনজুরুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং সে অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হলেও, বিষয়টি তদন্তাধীন রয়েছে।

আইন-আদালত থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।