২ জানুয়ারি কমরেড সিরাজ সিকদারের হত্যাদিবস। পূর্ব বাংলার সর্বহারা পার্টির চেয়ারম্যান সিরাজুল হক সিকদার। পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের (মেনন) কেন্দ্রীয় সহ-সভাপতি ছিলেন। বাংলাদেশে সশস্ত্র বিপ্লবের মাধ্যমে সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্নপুরুষ সিরাজ সিকদারকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তারের পর সাভারে গুলি করে হত্যা করে আওয়ামী লীগ সরকার, ১৯৭৫ সালে। স্বাধীন বাংলাদেশে প্রথম ক্রসফায়ারের ঘটনা এটি।
তৎকালীন সরকারের জন্য সর্বহারা পার্টি বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিলো। দেশব্যাপী তাদের সশস্ত্র কার্যক্রমের ব্যাপক পরিচিতির কারণে পরবর্তীকালে সবগুলো গোপণ সশস্ত্র কমিউনিস্ট পার্টি সবার কাছে ‘সর্বহারা’ নামে পরিচিতি পায়। ভারতে যেমন নকশাল, বাংলাদেশে সেভাবে সর্বহারা।
সিরাজ সিকদারের জীবন ও কর্ম নিয়ে নানান প্রশ্ন এবং বিতর্ক আছে। কিন্তু বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি করে তথাকথিত ক্যারিয়ারের পেছনে না ছুটে সশস্ত্র বিপ্লবের লক্ষ্য নিয়ে জীবন উৎসর্গ করার সততা নিয়ে প্রশ্ন তোলা যায়না। বিতর্কিত বিষয়গুলো একপাশে রেখে একজন কমিউনিস্ট বিপ্লবীকে ক্রসফায়ার দেওয়া ওটাই বাংলাদেশের প্রথম ঘটনা।






এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।