শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
আইন-আদালত

বাড়ীর উঠান থেকে লাশ উদ্ধার

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় শ্বশুরবাড়ীর উঠান থেকে রানা আহম্মেদ (৩৫) নামে এক রাজমিস্ত্রীর মরদেহ উদ্ধার করেছেন মিরপর থানা পুলিশ। মঙ্গলবার ৩০ ডিসেম্বর রাতে মরদেহ উদ্ধার করাছে। পরদিন সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত রানা আহম্মেদ চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বাসিন্দা এবং আব্দুল্লাহ মালিথার ছেলে।

তিনি কুষ্টিয়ার মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়নের জোয়াদ্দার পাড়া গ্রামের আসান আলীর জামাই। দীর্ঘদিন ধরে তিনি শ্বশুরবাড়িতেই বসবাস করছিলেন বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে স্থানীয়রা শ্বশুরবাড়ির উঠানে রানা আহম্মেদের নিথর দেহ পড়ে থাকতে দেখে মিরপুর থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের বাম চোখে রক্তের চিহ্ন পাওয়া গেছে।

আইন-আদালত থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।