শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
আইন-আদালত

সাবেক মন্ত্রী রেজাউল করিমের ভাই ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

পিরোজপুর-১ আসনের (সদর, নাজিরপুর, ইন্দুরকানী) সাবেক সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের ছোট ভাই বেসরকারি শাহজালাল ইসলামী ব্যাংকের গুলশান-১ শাখার কর্মকর্তা শামীম শেখকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ নভেম্বর) পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের বিষয়টি নিশ্চিত করেছেন। 
এর আগে, সোমবার দুপুরে ঢাকার গুলশান এলাকা থেকে পিরোজপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, পিরোজপুর সদর ও নাজিরপুর থানায় হওয়া তিন মামলার অভিযুক্ত ছিলেন শামীম। 
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে ডিবি পুলিশের একটি দল গুলশানের একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর শামীমকে সেখান থেকে পিরোজপুরে নিয়ে আসা হয়েছে।

পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের বলেন, পিরোজপুরে তিনটি মামলায় শামীমকে গ্রেফতার দেখানো হয়েছে। তাকে পিরোজপুরে নিয়ে আসা হয়েছে। আজকেই তাকে আদালতের মাধ্যমে কারাগারে সোপর্দ করা হবে।

আইন-আদালত থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।