শিরোনাম
পৈত্রিক সম্পত্তি নিয়ে ১৫ বছরের বিরোধ, ন্যায্য অধিকার ফেরতের দাবি ফরহাদ আহমেদ সম্রাটের পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা
ধর্ম

ওসমানী নগর গিয়াস উদ্দীন তাহেরি সাহেবের বাতিল হওয়া মাহফিল পূর্নরায় আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে

ওসমানীনগর উপজেলার বেগমপুরে মাওলানা গিয়াস উদ্দিন তাহেরীর বাতিল হওয়া মাহফিল পূর্নরায় আগামী বুধবার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। বেগমপুর ইসলামী সুন্নী যুব সংঘ ও গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত মাহফিলে বাদ যোহর প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি।

পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আগামী ৬ জানুয়ারি ওয়াজ মাহফিলের আয়োজন করেন মাহফিল কর্তৃপক্ষ। কিন্তু হঠাৎ করে মাওলানা তাহেরীর সারাদেশের মাহফিল বাতিল হওয়ার ঘোষণায় আয়োজক ও শ্রোতাদের মাঝে তীব্র অসন্তোষ তৈরি হয়। এক পর্যায়ে আয়োজক কমিটি মাহফিল বাতিলের ঘোষণা দেন।

একই সাথে তাহেরী হুজুরের আলোচনা শোনার জন্য এলাকার জনমনে তৈরি হওয়া আকাঙ্ক্ষার কথা চিন্তা করে বেগমপুর ইসলামী সুন্নী যুব সংঘের সভাপতি জুবায়ের আহমেদ, মাওলানা জাবেদ রেযা ও দিলদার হোসেন ৩ জানুয়ারি (শনিবার) তাহেরী হুজুরের বাসায় যান। এবং ৬ তারিখের বাতিল হওয়া মাহফিল একদিন পিছিয়ে ৭ জানুয়ারি (বুধবার) নির্ধারণ করা হয়।

এ প্রসঙ্গে মাহফিল কমিটির সভাপতি জুবায়ের আহমেদ বলেন, সাংবাদিক ওয়েছ খছরু ও আবুল কালাম আজাদ ভাইয়ের সার্বিক সহযোগিতায় আমরা তাহেরী হুজুরের মাহফিল একদিন পিছিয়ে করতে পারছি বলে তাদের প্রতি কৃতজ্ঞতা। মাহফিলে সকল শ্রোতার উপস্থিতি ও সার্বিক সহযোগিতার কথাও বলেন তিনি।

ধর্ম থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।