শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
আইন-আদালত

অতিরিক্ত মদ্যপানে এক ব্যক্তির মৃত্যু

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানে অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হয়ে খোকন পাত্র (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (৮ই আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি সর্বশেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত খোকন পাত্র কমলগঞ্জের শমশেরনগর চা বাগানের নারায়ণ টিলা এলাকার কমল পাত্রের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রের বরাতে জানা যায়, শুক্রবার (৭ আই আগস্ট) রাত ১১টার দিকে খোকন পাত্র বাইরে মদ্যপান করে অসুস্থ অবস্থায় বাড়িতে ফেরেন। দ্রুত তার শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে দ্রুততার সাথে প্রথমে ক্যামেলিয়া ডানকান ব্রাদার্স ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের পরামর্শ দেন। তবে পরিবারের আর্থিকভাবে অসচ্ছল, তাই স্বজনরা তাকে সিলেটে নিতে অপারগতা প্রকাশ করেন। পরে চিকিৎসকের পরামর্শে তাকে সদর হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাতে তার মৃত্যু হয়।

কমলগঞ্জের শমশেরনগর ইউনিয়ন পরিষদের সদস্য ও বাগান নেতা ইয়াকুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অতিরিক্ত মদ্যপানের ফলে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং সেখানেই তিনি মারা যান।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) নুরুল আমীন জানান, মৃত্যুর বিষয়টি তারা শুনেছেন। বর্তমানে নিহতের মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

আইন-আদালত থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।