পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বগুড়া জেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে একটি বকুল গাছের চারা রোপণ করেন বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমান।
এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বলেন, পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রত্যেক নাগরিককে নিজ নিজ আঙিনা ও আশপাশের খালি জায়গায় অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশবান্ধব সমাজ গড়ে তুলতে এবং সবুজায়ন সম্প্রসারণে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।






এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।