শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
আইন-আদালত

আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার

পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৫ দুর্ধর্ষ সদস্যকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে কুলাউড়া থানা পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যেগে অপরাধ দমন, অবৈধ মাদক উদ্ধার, চুরি ছিনতাই ও ডাকাতি রোধ এবং জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে কুলাউড়া থানা পুলিশ (২রা জুলাই) বৃহস্পতিবার মধ্যরাত আড়াইটার দিকে পুলিশের একটি দল কুলাউড়া থানার শরীফপুর ইউনিয়ননের মানগাঁও এলাকায় ডাকাতির প্রস্তুতি কালে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মোঃ কাউছার মিয়া (৩২), পিতাঃ আব্দুর রহমান, সাং পূর্ব সৈয়ারপুর, থানাঃ মৌলভীবাজার সদর, জসিম মিয়া (৩২), পিতাঃ মৃত নুর মিয়া, সাং বেরিরচক, থানাঃ মৌলভীবাজার সদর, মোঃ সালাউদ্দিন (২৯), পিতাঃ মৃত ইসমাইল আলী, সাং পশ্চিম বিলের পাড়, হাজীপুর, থানাঃ কুলাউড়া, ও রেজাউল ইসলাম মামুন (২৮), পিতাঃ আসুক আলী, সাং সতিজিরগ্রাম, শমসের নগর, থানাঃ কমলগঞ্জ সদস্যদের আটক করা হয়। আটককৃতদের নিকট হতে ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেট কার নং ঢাকা মেট্রো গ-১৩-৪৫৯৮, হলুদ রংয়ের প্লাস্টিকের বাটসহ কাটার, স্টিলের তৈরি সুইস গিয়ার ছুরি,লোহার তৈরি রাম দা, লোহার তৈরি ছোরা ডাকাতদের নিকট হতে উদ্ধার করে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আসামী মোঃ কাউছার মিয়া (৩২) এর বিরুদ্ধে চুরি, ছিনতাই ও ডাকাতির মোট ১১টি মামলা,গ্রেপ্তারকৃত আসামী জসিম মিয়া (৩৫) এর বিরুদ্ধে চুরি, ছিনতাই ডাকাতির মোট ১২ টি মামলা, গ্রেপ্তারকৃত আসামী মোঃ সালাউদ্দিন (২৯) এর বিরুদ্ধে চুরি ছিনতাই ডাকাতির মোট ৯ টি মামলা রয়েছে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে শনিবার (৩রা জুলাই) মামলা রুজু করে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আইন-আদালত থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।