শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
নারী-শিশু

৭ বছরের শিশুকে ধ’র্ষ’ণের অ’ভিযোগে ভ্যানচালক গ্রে’প্তার

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে ধ’র্ষ’ণের অ’ভিযোগে আবু তালেব (৬০) নামে এক ব্যাটারিচালিত ভ্যানচালককে গ্রে’প্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২ জুন) ভোররাতে উপজেলার বড়খাতা ইউনিয়নের আদর্শ গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রে’প্তার করা হয়। গ্রে’প্তারকৃত আবু তালেব বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া গ্রামের মৃত শিয়াল শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৯ মে ঈদুল আজহার পরদিন বিকেলে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয় ভুক্তভোগী শিশুটি। একপর্যায়ে নানার সেলুনের দোকান থেকে ২০ টাকা নিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে স্থানীয় ভ্যানচালক আবু তালেবের ব্যাটারিচালিত ভ্যানে ওঠে। অভিযোগ রয়েছে, শিশুটিকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে অভিযুক্ত ভ্যানচালক কৌশলে পাশের একটি করাতকলের (ছ’মিল) গ্যারেজে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধ’র্ষ’ণ করে পালিয়ে যায়।

পরে ভু’ক্তভোগী শিশুটি অন্য একটি ভ্যানে করে বাড়ি ফিরে তার নানিকে ঘটনাটি জানায়। এ সময় শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে লালমনিরহাট সদর হাসপাতালে প্রেরণ করেন।

ঘটনার পর শিশুটির নানা বাদী হয়ে হাতীবান্ধা থানায় অজ্ঞাতনামা আ’সামির বি’রুদ্ধে নারী ও শিশু নি’র্যাতন দমন আইনে একটি মা’মলা দায়ের করেন। মামলার পর পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের পরিচয় ও অবস্থান শনাক্ত করে।

হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলার তদন্তে অভিযুক্তের সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আ’সামিকে আদালতে সো’পর্দ করা হয়েছে এবং মা’মলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

M

নারী-শিশু থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।