শিরোনাম
পৈত্রিক সম্পত্তি নিয়ে ১৫ বছরের বিরোধ, ন্যায্য অধিকার ফেরতের দাবি ফরহাদ আহমেদ সম্রাটের পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা
ধর্ম

রমজানের জুমায় শিশুদের সঙ্গে মানবিক মুহূর্তে প্রধানমন্ত্রী তারেক রহমান

শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর আন্তরিক মুহূর্ত। আঙ্কেল, আপনি কি রোজা? শিশুর প্রশ্নে হাসিমাখা প্রধানমন্ত্রী

পবিত্র রমজান মাসের দ্বিতীয় শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর নৌবাহিনী সদর দফতর মসজিদের সামনে শিশুদের সঙ্গে খোশগল্পে মেতে উঠেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এ সময় শিশুদের সঙ্গে তার আলাপচারিতার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা গেছে, এক শিশু প্রধানমন্ত্রীকে প্রশ্ন করছে, “আঙ্কেল, আপনি রোজা রাখেন?” প্রধানমন্ত্রী হাসিমুখে উত্তর দেন, “আমি? আমি তো রোজা রাখি।” এরপর তিনি একে একে অন্যান্য শিশুদের সঙ্গে হাত মেলান, কারও মাথায় হাত বুলিয়ে আদর করেন এবং জিজ্ঞেস করেন, “তোমরা রোজা রাখো?” শিশুদের সমবেত জবাব আসে, “আমরাও রাখি।”

প্রধানমন্ত্রী শিশু-কিশোদের সঙ্গে কিছু সময় কাটান। এক শিশু লাজুক কণ্ঠে জানান, “আজকের একটা রোজা বাদে সবগুলোই রেখেছি।” প্রধানমন্ত্রী শিশুদের ধর্মীয় অনুরাগের প্রশংসা করেন, প্রত্যেকের মাথায় হাত বুলিয়ে দোয়া দেন।

লন্ডন থেকে দেশে ফেরার পর থেকে প্রধানমন্ত্রী নিয়মিতভাবে এই মসজিদে জুমার নামাজ পড়ছেন। এদিন উপস্থিত শিশু-কিশোরদের চোখে আনন্দ ও বিস্ময় দেখা গেছে, যখন তারা দেশের সরকারপ্রধানকে এতটা কাছে পেয়ে তার সঙ্গে প্রাণ খুলে কথা বলছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি শেয়ার করে নেটিজেনরা প্রধানমন্ত্রীর সাধারণ মানুষের, বিশেষ করে শিশুদের সঙ্গে সাবলীল ও মানবিক আচরণের প্রশংসা করেছেন।

ধর্ম থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।