শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
নারী-শিশু

​বিলাইছড়িতে বিষপানে পাহাড়ি চাকমা নারীর মৃত্যু

রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার এক পাহাড়ি চাকমা নারী বিষ পানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মৃত ব্যক্তির নাম নাজম বালা চাকমা (৫০)। তিনি বিলাইছড়ি থানার নলছড়ি গ্রামের বাসিন্দা বাক্কে চাকমার স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত আনুমানিক ৮টার দিকে নাজম বালা চাকমা নিজের বাড়িতে কীটনাশক পান করেন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাঙ্গামাটি জেলা সদর হাসপাতালে স্থানান্তর (রেফার) করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।

বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসারুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে জানা গেছে ওই নারী কীটনাশক পান করেছিলেন। পরিবারের দাবি অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।

​ওসি আরও জানান, মৃত্যুর খবর পাওয়ার পর লাশের সুরতহাল প্রতিবেদনের জন্য পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রণয় জ্যোতি দেওয়ান

নারী-শিশু থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।