নেত্রকোনার বারহাট্টা উপজেলার অতিথপুর বাজারে চাল সংরক্ষণে পাটের বস্তা ব্যবহার না করার অভিযোগে অটো রাইস মিল মালিক স্বপন মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলার সদর ইউনিয়নের অতিথপুর বাজারে অবস্থিত মেসার্স শাওন অটো রাইচ মিলে চাল সংরক্ষণে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করার আপরাধে আজ রবিবার মিল মালিক স্বপন মিয়াকে এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাজেদুল ইসলাম।
এ বিষয়ে জানতে চাইলে বারহাট্টা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাজেদুল ইসলাম বলেন, চাল সংরক্ষণে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করা হয়েছে। তাই পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর ১৪ নং ধারা মোতাবেক মেসার্স শাওন অটো রাইস মিল মালিক স্বপন মিয়াকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
তিনি আরও জানান, সরকারি নিয়মনীতি অনুসরণ করে ব্যবসায়ীদের ব্যবসা-বাণিজ্য করতে হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।






এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।