শিরোনাম
পৈত্রিক সম্পত্তি নিয়ে ১৫ বছরের বিরোধ, ন্যায্য অধিকার ফেরতের দাবি ফরহাদ আহমেদ সম্রাটের পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’ আঠারবাড়ীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৬ জনের ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ধুনটে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঔষধ সেবনের পর অসুস্থ,চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু লালমনিরহাটে যুবককে তুলে নিয়ে মারধর ও ২ লাখ টাকা দাবির অভিযোগ পাবনা আমিনপুরে সাংবাদিকের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা
ধর্ম

দিনাজপুরের পার্বতীপুরের ১০ নং হরিরামপুর ইউনিয়নের উত্তরা দয়ার বাজার শাহী জামে মসজিদে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

দিনাজপুরের পার্বতীপুরের ১০ নং হরিরামপুর ইউনিয়নের উত্তরা দয়ার বাজার শাহী জামে মসজিদের উদ্যোগে আয়োজিত এক বিশাল তাফসিরুল কুরআন মাহফিল স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ধর্মীয় ও মানবিক এই মহতী আয়োজনের মূল উদ্যোক্তা অবসরপ্রাপ্ত সাবেক সেনা নায়েক এম. সাখাওয়াত হোসেন—যার জন্য তাঁকে আন্তরিক সাধুবাদ জানিয়েছেন সর্বস্তরের জনগণ।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাসসিরে কুরআন মাওলানা মোহাম্মদ মাহবুবুল আলম। বিশেষ ইসলামী চিন্তাবিদ ও বক্তা হিসেবে আলোচনা পেশ করেন মাওলানা ড. মো. হাফিজুর রহমান (হাফিজ)।

তৃতীয় বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন মুফতি মাওলানা মো. সাখিদুল আলম।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ও সহযোগিতায় ছিলেন—৷   আলহাজ মো. নিয়াকত আলী,সভাপতি, উত্তরা দয়ার বাজার শাহী জামে মসজিদ।

মাওলানা মো. মনিরুর রশিদ,

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ মো. এনামুল হক,

এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ মো. আনোয়ার হোসেন শাহ।

মাহফিলে কুরআনের আলোকে সমাজ গঠন, নৈতিকতা, মানবিকতা ও শান্তি প্রতিষ্ঠার ওপর গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়। বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণে পুরো এলাকা এক ধর্মীয় আবহে মুখরিত হয়ে ওঠে।

স্থানীয় জনগণ জানান, দীর্ঘদিন দেশসেবায় নিয়োজিত থাকার পর অবসর জীবনেও দ্বীনি ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে অবদান রাখায় অবসরপ্রাপ্ত সাবেক সেনা নায়েক এম. সাখাওয়াত হোসেন সত্যিই প্রশংসার দাবিদার। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এমন কল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।

সার্বিকভাবে, এই তাফসিরুল কুরআন মাহফিলকে এলাকাবাসী একটি অনুকরণীয় ও জনস্বার্থে প্রশংসনীয় উদ্যোগ হিসেবে দেখছেন।

ধর্ম থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।