বগুড়ার ধুনট উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ২০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) রাতে ধুনট থানা পুলিশের একাধিক দল উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার আসামি রয়েছেন।
পুলিশের তথ্যমতে, গ্রেপ্তারদের মধ্যে জিআর পরোয়ানাভুক্ত ২ জন, সিআর পরোয়ানাভুক্ত ১২ জন, নিয়মিত মামলার ১ জন এবং পূর্বে দায়ের করা মামলার ৫ জন আসামি রয়েছেন। সব মিলিয়ে মোট ২০ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন— উপজেলার প্রতাপ খাদুলী গ্রামের মৃত নেহাজ উদ্দিনের ছেলে আওয়ামী লীগের কর্মী মো. শফিকুল ইসলাম (৫৫), সাতটিকড়ী গ্রামের মাদক মামলার আসামি সারণির ছেলে মো. কবির রানা (১৯), এফআইআরভুক্ত মামলার আসামি মো. লয়া মিয়া, মো. শহিদুল ইসলাম ও মো. মুনছের আলী।
এছাড়াও গ্রেপ্তার হয়েছেন সন্ধা খাতুন, শরিফুল ইসলাম, রুবেল আলম, মরুবেল মণ্ডল, রিন্টু, হাসান, মর্জিনা খাতুন, বেল্লাল হোসেন, চায়না খাতুন, লুৎফর রহমানসহ আরও কয়েকজন।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত সকল আসামিকে সোমবার সকালে বগুড়া জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।






এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।