বগুড়ার ধুনট উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ডের রায় দেন।
শনিবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার বথুয়াবাড়ী এলাকায় এই অভিযান চালানো হয়। ধুনটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি দল এই মোবাইল কোর্ট পরিচালনা করে। অভিযানে আটক পাঁচজনের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মেহেদী হাসান শাওন (৩০), সাজ্জাদ খান স্বরণ (২২), মঞ্জু শেখ (৪০), ওয়াসিম (৪০) ও বদিরুজ্জামান (৪৫)। রায়ে মেহেদী হাসানকে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং বাকি চারজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
ডিএনসি জানায়, মাদক নিয়ন্ত্রণের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। জব্দ হওয়া নয় পিস ইয়াবা ঘটনাস্থলেই নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়। কর্তৃপক্ষ ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে।






এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।