শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
সারাদেশ

দীর্ঘদিনের ‘ঘা’ সারালো প্রশাসন: ধুনটে ফুটপাত দখলমুক্তে ভ্রাম্যমাণ আদালত

বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ নির্বাচিত হওয়ার পর তার ও স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগে ধুনট বাজারে দীর্ঘদিনের যানজট সমস্যা অনেকটাই কমে এলেও ফুটপাত দখল যেন পরিণত হয়েছিল উপজেলাবাসীর দীর্ঘদিনের এক ‘ঘা’-এ।

বিশেষ করে ধুনট হাসপাতাল রোডে শহীদ মিনার থেকে সড়কের দুই পাশের দোকানপাট, হোটেলসহ বিভিন্ন প্রতিষ্ঠান তাদের গ্যারেজ, মালামালসহ নানা কিছু ফুটপাতের উপর রেখে দখল করে রাখায় সাধারণ মানুষের হাঁটাচলার পথই বন্ধ হয়ে গিয়েছিল। ফলে পথচারীরা বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে চলাচল করতেন, যাতে দুর্ঘটনার ঝুঁকিতে থাকতেন শিশু ও বৃদ্ধরা বিশেষভাবে। দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে অবশেষে মাঠে নামল উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে ধুনট পৌরসভার শহীদ মিনার এলাকা থেকে টিএনটি মোড় পর্যন্ত সড়কের দুই পাশে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনাকারীদের বিরুদ্ধে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। উপজেলা প্রশাসনের পরিচালিত এই অভিযানে সাতটি মামলায় মোট ১২ হাজার ১০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন।

অভিযান শেষে সাংবাদিকদের তিনি বলেন, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এবং ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসনের এই তৎপরতা শুধু সাময়িক না থেকে ধারাবাহিকভাবে চললে ধুনট বাজার এলাকার ফুটপাত পুনরায় দখলমুক্ত থাকবে এবং শিশু-বৃদ্ধসহ সাধারণ পথচারীরা স্বস্তিতে ও নিরাপদে চলাচল করতে পারবেন।

সারাদেশ থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।