শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
মাদক

ধুনটে গণধোলাইয়ের পর পুলিশের হাতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

বগুড়ার ধুনট উপজেলায় স্থানীয় জনতার হাতে আটক এক যুবকের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ইউনুস আলী ভোলা (২১) নামে ওই যুবককে গ্রেপ্তার দেখিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বুধবার সকালে তাকে বগুড়ার আদালতে পাঠানো হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার ইউনুস আলী ভোলা ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের বেড়েরবাড়ী গোদাগাড়ীপাড়া গ্রামের ভলু মণ্ডলের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ধুনট থানা এলাকায় বিশেষ অভিযান চলাকালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম খবর পান, নিমগাছী ইউনিয়নের বেড়েরবাড়ী কাতলাহার বাজারসংলগ্ন একটি মুদিদোকানের সামনে স্থানীয় লোকজন এক সন্দেহভাজন মাদক কারবারিকে আটক করে রেখেছেন। খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়। পরে সাক্ষীদের সামনে দেহ তল্লাশি চালিয়ে লুঙ্গির ভাঁজে সাদা পলিথিনে মোড়ানো ১০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়, যার ওজন প্রায় এক গ্রাম।

পুলিশ জানায়, ঘটনাস্থলেই জব্দতালিকা প্রস্তুত করা হয় এবং আলামতের একটি অংশ রাসায়নিক পরীক্ষার জন্য সংরক্ষণ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইউনুস আলী ভোলা বিক্রির উদ্দেশ্যে ইয়াবাগুলো নিজের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন বলে পুলিশের দাবি। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ধুনট থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।

ধুনট থানার সেকেন্ড অফিসার (এসআই) মো. নজরুল ইসলাম জানান, আটকের সময় স্থানীয় জনতার হাতে ওই যুবক সামান্য আহত হন। পরে তাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ইয়াবার উৎস, সরবরাহকারী চক্র এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে। পাশাপাশি মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে পুলিশ।

মাদক থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।