শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
মাদক

সুন্দরগঞ্জে ইয়াবাসহ এনসিপি নেতা গ্ৰেপ্তার

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সুন্দরগঞ্জ উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাকিল মিয়া (২৬)কে গ্রেপ্তার করেছে পুলিশ।


সোমবার (২০ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সুন্দরগঞ্জ থানার কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিরস্ত্র) মো. নওশের আলী সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করাকালে গোপন সংবাদের ভিত্তিতে  শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর বাজারের জোবেদা ফিলিং স্টেশনের ক্যাশ কাউন্টারের পাশের খোলা স্থানে মাদক কেনাবেচা সময় পুলিশ তাকে আটক করে। পরে সকলের উপস্থিতে তাকে তল্লাশি করে তার পরিহিত প্যান্টের ডান পকেট থেকে একটি  সাদা পলিথিনে মোড়ানো ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়।


গ্রেপ্তারকৃত শাকিল মিয়া পশ্চিম সীচা (হাজীপাড়া) এলাকার বাসিন্দা মোঃ নুর মোহাম্মদ আলীর ছেলে। তিনি এনসিপির নবাগত সুন্দরগঞ্জ উপজেলা শাখার কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বলে জানা যায়।


পরে তাকে কঞ্চিবাড়ি পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় এসআই মো. নওশের আলী বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলা নম্বর-৩৪,। মামলাটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী রুজু করা হয়েছে। পুলিশ জানায়, এ ঘটনায় কোনো ভিকটিম নেই এবং উদ্ধারকৃত আলামত হিসেবে ৮ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।


জাতীয় নাগরিক পার্টির সুন্দরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক আল শাহাদাত জামান জিকো বলেন- ব্যক্তি দায় কোন সংগঠন নেয় না। এবিষয়ে আমরা সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে দ্রুত তাকে বহিষ্কার করবো।


গ্ৰেপ্তার বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ ওসি শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন মামলা প্রক্রিয়া শেষে গ্ৰেপ্তার ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

মাদক থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।