শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
সারাদেশ

পার্বতীপুর ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

দিনাজপুরের পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদ্দাম হোসেনের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সাধারণ জনগণ অংশ নেন।

বক্তারা বলেন, ইউএনও সাদ্দাম হোসেন দায়িত্ব পালনকালে উন্নয়নমূলক কর্মকাণ্ড, সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, মাদকবিরোধী অভিযান, অবৈধ দখল উচ্ছেদ এবং জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর আকস্মিক বদলির আদেশে স্থানীয় জনগণের মধ্যে হতাশা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, চলমান উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে এবং জনস্বার্থের কথা বিবেচনা করে ইউএনও সাদ্দাম হোসেনের বদলির আদেশ পুনর্বিবেচনা করে তা প্রত্যাহারের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হচ্ছে।

শেষে অংশগ্রহণকারীরা বলেন, জনগণের স্বার্থে প্রশাসনের দক্ষ ও সৎ কর্মকর্তাদের দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে তাঁরা দ্রুত বদলির আদেশ প্রত্যাহারের আহ্বান জানান।

সারাদেশ থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।