চিলমারীতে কুড়িগ্রাম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের রেইজিং টিম ০৯/০৭/২০২৬ ইং তারিখ রমনা সোনারীপাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে ৪৩ পিচ ইয়াবা ট্যাবলেট সহ একজনকে গ্রেপ্তার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ১ টা ৫০ মিনিটে উক্ত টিম পাড়ার বাসিন্দা জয়নাল আবেদিনের ছেলে আহসানুল আলম রিমন (৪০) এর ঘরের ভিতর প্রবেশ করে তল্লাশী চালান। এসময় ঘরের ভিতর দন্ডায়মান অবস্থায় তার পরিহিত লুঙ্গির কোচরে লুকিয়ে রাখা একটি প্লালাষ্টিকের কৌটায় পলিথিনে মোড়ানো অবস্থায় অবৈধ ৪৩ পিচ কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত অবৈধ মাদকদ্রব্য এ্যামফিটামিন যুক্ত কমলা রঙের ৪৩ পিচ ইয়াবা ট্যাবলেট যার ওজন ৪পয়েন্ট ৩ গ্রাম এব্ং স্থানীয় বাজার মূল্য ১২ হাজার ৯শত টাকা। পরে আহসানুল আলম রিমনকে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করে চিলমারী মডেল থানায় সোর্পদ করা হয়। কুড়িগ্রাম মাদক দ্রব্য অধিদপ্তরের রেইজিং টিমের পরিদর্শক আবু নায়েম মোঃ কাজী নুরন্নবী বাদী হয়ে চিলমারী এবিষয়ে একটি এজাহার করেছেন বলে থানা সূত্রে জানাগেছে।






এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।