দিনাজপুরের বিরামপুরে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত ২২ জুন রাত ৭টা ১০ মিনিটে বিরামপুর থানার পুলিশ অভিযান চালিয়ে মো. স্বপন হোসেন (৩৩) নামে এক ব্যক্তিকে তার নিজ বাড়ি থেকে ১৫ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেফতার করে।
এর আগে একই দিন বিকেল ৫টার দিকে শিমুলতলী এলাকার তপন মহন্তের লিচু বাগানে অভিযান চালিয়ে শ্রী গৌতম কুমার মহন্ত (৪২) ও এনামুল হক (৩৫) নামের আরও দুইজনকে ২০ পিস ট্যাপেন্টাডলসহ আটক করা হয়।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক দুটি মাদক মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে মাদকসেবনের অভিযোগে মো. রাসেদ মাহমুদ (২৭) নামে এক ব্যক্তিকে মোবাইল কোর্টের মাধ্যমে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।






এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।