শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
মাদক

১২০ পিস ইয়াবাসহ ধুনটে গ্রেপ্তার দুই — একজনের বিরুদ্ধে একাধিক মামলা, জেলহাজতে প্রেরণ

বগুড়ার ধুনট উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৭ জুন) রাতে উপজেলার গোসাইবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোসাইবাড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, সুজন আকন্দ তারই বাড়ির পাশের একটি ফাঁকা রাস্তায় সহযোগী আব্দুল মজিদকে নিয়ে প্রকাশ্যে ইয়াবা বিক্রি করছিলেন। পুলিশ তাৎক্ষণিকভাবে তাদের আটক করে দেহ তল্লাশি চালায়। তল্লাশিতে উদ্ধার হয় ১২০ পিস ইয়াবা ট্যাবলেট।

গ্রেপ্তারকৃতরা হলেন গোসাইবাড়ি ফকিরপাড়া এলাকার রেফাজ উদ্দিনের ছেলে সুজন আকন্দ (৩৬) এবং একই এলাকার ভুতবাড়ী গ্রামের জয়নাল মন্ডলের ছেলে আব্দুল মজিদ (৪২)। পুলিশ জানায়, সুজন আকন্দ নতুন কোনো মুখ নয় — তার বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটক দুইজন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। বিভিন্ন কৌশলে মাদকসেবীদের কাছে ইয়াবা সরবরাহ করাই ছিল তাদের নিয়মিত কাজ বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় ধুনট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করা হলে বিচারক তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, “মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

মাদক থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।