শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
মাদক

বগুড়ার ধুনটে প্রকাশ্যে ইয়াবা বিক্রির সময় দুই কারবারি হাতেনাতে আটক

বগুড়ার ধুনট পৌর শহরের জিরো পয়েন্ট এলাকায় ইয়াবা বিক্রির সময় হাতেনাতে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

শনিবার (৬ জুন) সন্ধ্যায় ধুনট পৌরসভার জিরো পয়েন্ট এলাকার সিএনজি স্ট্যান্ড-সংলগ্ন একটি পানের দোকানের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের বানিয়াজান গ্রামের নিবারণ সরকারের ছেলে বিশ্বজিৎ সরকার (৩৭) এবং সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার রৌহাবাড়ী গ্রামের আজম আলীর ছেলে তরিকুল ইসলাম (২০)।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ওই সন্ধ্যায় অভিযান পরিচালনাকালে গোপন সংবাদে জানা যায়, জিরো পয়েন্ট এলাকায় দুই ব্যক্তি মাদকসেবীদের কাছে ইয়াবা বিক্রি করছে। তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। পরে দেহ তল্লাশিতে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে রোববার তাদের আদালতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

মাদক থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।