শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
মাদক

ধুনটে ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, জেলহাজতে প্রেরণ

বগুড়ার ধুনট থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আব্দুল হালিম (৩৬)। তিনি উপজেলার মথুরাপুর ইউনিয়নের ধেরুয়াহাটী গ্রামের হারান শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৫ জুন ২০২৬) রাতে ধুনট থানার সেকেন্ড অফিসার এসআই মো. ওসমান গণীর নেতৃত্বে একটি পুলিশ দল গোপন সংবাদের ভিত্তিতে মথুরাপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামে ফিরোজ চেয়ারম্যানের ইটভাটা-সংলগ্ন সেতু এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহভাজন হিসেবে আব্দুল হালিমকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশিতে ৪০ পিস কমলা রঙের ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ২৯(ক) ধারায় ধুনট থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার এফআইআর নম্বর-৫, তারিখ ৬ জুন ২০২৬ এবং জিআর নম্বর-১০২।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী নিয়মিত মামলা রুজু করা হয়েছে। শনিবার সকালে তাকে বগুড়া আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

মাদক থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।