শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
সারাদেশ

ইসলামি ব্যাংকের নতুন চেয়ারম্যানের অপসারণ দাবি, বগুড়ায় গ্রাহকদের মানববন্ধন

বগুড়ার ধুনটে

ইসলামি ব্যাংক বাংলাদেশ পিএলসির (প্রাইভেট লিমিটেড কোম্পানি) চেয়ারম্যান খুরশীদ আলমের নিয়োগ বাতিলের দাবি এবং ব্যাংকের নিরীহ গ্রাহকদের ওপর ন্যক্কারজনক হামলার প্রতিবাদে বগুড়ার ধুনটে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ব্যাংকটির সচেতন গ্রাহকেরা।

বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) সকাল সাড়ে ১০টায় ধুনট উপজেলা ইসলামি ব্যাংক শাখার সামনে ‘সচেতন গ্রাহক ফোরাম, ধুনট’-এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মো. রেজাউল করিম বাচ্চুর সভাপতিত্বে কর্মসূচি পরিচালনা করেন সহকারী অধ্যাপক আব্দুল করিম।

মানববন্ধনে বক্তব্য রাখেন মো. নজরুল ইসলাম, তরিকুল ইসলাম, এম.এ রাশেদ, আব্দুর রশিদ ও ফিরোজ আহমেদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ইসলামি ব্যাংক শুধু একটি আর্থিক প্রতিষ্ঠান নয়— এটি এদেশের কোটি কোটি মুসলিম আমানতকারির আস্থা ও বিশ্বাসের প্রতীক। সুদমুক্ত ইসলামি ব্যাংকিং ব্যবস্থার প্রতি মানুষের যে গভীর আস্থা রয়েছে, তা রক্ষা করা কর্তৃপক্ষের নৈতিক ও শরিয়াহগত দায়িত্ব। কিন্তু বিগত কয়েক বছরে ব্যাংকের বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্ত ও অস্বচ্ছ ব্যবস্থাপনার কারণে লক্ষ লক্ষ গ্রাহকের মধ্যে গভীর উদ্‌বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বক্তারা আরও বলেন, যে ব্যাংকের ওপর ভরসা রেখে সাধারণ মানুষ তাদের কষ্টার্জিত আমানত গচ্ছিত রেখেছেন, সেই ব্যাংকের গ্রাহকদের ওপর হামলা চালানো সম্পূর্ণ অগ্রহণযোগ্য ও নিন্দনীয়। এই ঘটনা ইসলামি মূল্যবোধ ও মানবিক মর্যাদার সরাসরি লঙ্ঘন।

মানববন্ধন থেকে বক্তারা চেয়ারম্যান খুরশীদ আলমের নিয়োগ অবিলম্বে বাতিলের দাবি জানান। একইসঙ্গে ব্যাংকের পরিচালনায় পূর্ণ স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করার আহ্বান জানান। গ্রাহকদের স্বার্থ রক্ষা এবং ব্যাংককে আগের স্থিতিশীল ও বিশ্বাসযোগ্য অবস্থায় ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে ভবিষ্যতে আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।

কর্মসূচিতে স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ব্যাংকের সচেতন গ্রাহক ও এলাকার বিশিষ্ট নাগরিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সারাদেশ থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।