শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
পরিবেশ ও জলবায়ু

‘দিনমজুর, শিশু ও রিকশাচালকদের দুর্ভোগ ছিল চরমে’

তীব্র তাপপ্রবাহে বগুড়ার জনজীবন

টানা কয়েকদিনের তীব্র সূর্যের তাপ ও ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছিল উত্তরের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার জনজীবন। টানা দাবদাহে শিশু, বৃদ্ধ ও শ্রমজীবী মানুষের দুর্ভোগ চরমে পৌঁছায়। এরই মধ্যে গতকাল বুধবার বিকেল ৫টার দিকে হঠাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হলে জনমনে স্বস্তি ফিরে আসে।

উপজেলার শিবগঞ্জ পৌর এলাকা, আমতলী, কিচকসহ বেশ কয়েকটি অঞ্চলে বজ্রপাতসহ বৃষ্টিপাতের চিত্র দেখা গেছে। বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইতে থাকায় দীর্ঘদিনের গরম কিছুটা কমে আসে। এতে স্বস্তি প্রকাশ করেন সাধারণ মানুষ।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গত কয়েকদিন ধরে প্রখর রোদ ও গরমে রাস্তাঘাট প্রায় ফাঁকা হয়ে পড়েছিল। বিশেষ করে দিনমজুর, শিশু, চাষী ও রিকশাচালকদের দুর্ভোগ ছিল চরমে। বুধবার বিকেলের বৃষ্টির পর আবহাওয়ায় পরিবর্তন দেখা দেয় এবং সন্ধ্যার পর তুলনামূলক শীতল পরিবেশ অনুভূত হয়।

এদিকে আবহাওয়া পরিবর্তনের ফলে অনেকেই স্বস্তি প্রকাশ করলেও বজ্রপাতের সময় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সরকারের আবহাওয়া কর্তৃপক্ষ। বিশেষ করে খোলা মাঠ, গাছের নিচে ও বৈদ্যুতিক খুঁটির আশপাশে অবস্থান না করার আহ্বান জানানো হয়েছে।

পরিবেশ ও জলবায়ু থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।