দিনাজপুরের ফুলবাড়ীতে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে ৫০৬ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ-উজ-জামানের দিকনির্দেশনায় অচিন্তপুর ও সুন্দরা বিওপি ক্যাম্পের সদস্যরা অভিযান চালান। এ সময় মংলা বাজার ও হালাকুড়ি এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় এসব সিরাপ জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৭৫ হাজার ৯০০ টাকা।
সংস্থাটি আরও জানায়, ঈদুল আজহাকে সামনে রেখে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও সীমান্তবর্তী এলাকায় সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে।






এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।