শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
অন্যান্য

নেত্রকোনায় হাওরে এক মাস মাছ ধরা নিষিদ্ধের জন্য প্রচারণা মাইকিং

নেত্রকোনায় দেশীয় মাছসহ সকল মাছের বংশ বৃদ্ধির লক্ষ্যে হাওরে মাছ ধরা নিষিদ্ধ করে প্রচারণা মাইকিং করেছে প্রশাসন। আজ ২৪ মে জেলা নেত্রকোনা  সদর ও মদন উপজেলায় এক যোগে এই প্রচারণা মাইকিং করা হয়।

মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, ‘প্রোটেকশন অ্যান্ড কনজারভেশন অব ফিস অ্যাক্ট ‘১৯৫০‘ এ দেওয়া ক্ষমতা বলে সরকার ‘প্রোটেকশন অ্যান্ড কনজারভেশন ফিস রুলস, ১৯৮৫’ –তে সংশোধন এনে হাওরে মাছ ধরা নিষিদ্ধ করতে যাচ্ছে সরকার। সাগরের মত হাওরেও প্রতি বছর ২৯ মে থেকে ২৮ জুন পর্যন্ত (১৫ জ্যৈষ্ঠ থেকে ১৪ আষাঢ়) এক মাস হাওরে মাছ ধরা নিষিদ্ধ থাকবে। এজন্য গত ২৫ মার্চ এ ধরনের প্রস্তাবের প্রজ্ঞাপন প্রকাশ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

নেত্রকোনা সদর ও মদন উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো: কামরুল হাসান জানান, হাওর অধুষ্যিত অঞ্চলে দেশীয় প্রজাতীর মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার তার প্রেক্ষিতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রাচারণামূলক মাইকিং করা হচ্ছে।আশা করা হচ্ছে এতে দেশীয় মাছ রক্ষা পাবে।

জেলা মৎস্য কর্মকর্তা   হারুন অর রশীদ জানান, এবারই প্রথম সাগরের মত হাওরেও দেশীয় মাছ রক্ষার জন্য আজ থেকে নেত্রকোনা সদর ও মদন উপজেলায়  মাইকিং করা হচ্ছে। দেশীয় মাছ রক্ষার জন্য সরকার এই পদক্ষেপ নিয়েছে। এক মাস মাছ না ধরতে পেরে হাওরের ক্ষতিগ্রস্ত জেলে পারিবারগুলোকে কি কোন প্রণোদনার আওতায় আনা হবে কিনা? এমন প্রশ্নে তিনি জানান, এবছর হয়তো ক্ষতিগ্রস্ত জেলেদের কোন প্রণোদনা দেওয়া হবেনা। তবে। সামনের সময়ে অবশ্যই ক্ষতিগ্রস্ত জেলেরা প্রণোদনার আওতায় আসবে।

অন্যান্য থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।