বগুড়ার ধুনট উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ১০ গ্রাম গাঁজাসহ নাহিদুল ফকির (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। গ্রেপ্তারকৃত নাহিদুল উপজেলার নিমগাছী ইউনিয়নের নান্দিয়ারপাড়া গ্রামের বাবু ফকিরের ছেলে।
রবিবার (২৪ মে) দুপুরে ডিএনসি বগুড়া ‘ক’ সার্কেলের আভিযানিক দল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে নাইন্দারপাড়া এলাকায় অভিযান চালিয়ে নাহিদুলকে গাঁজাসহ আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে দণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও কারাভোগের আদেশও দেওয়া হয়েছে।
ডিএনসি কর্মকর্তারা জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় সচেতন মহল এ অভিযানকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের আরও কঠোর ভূমিকা কামনা করেছেন।






এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।