শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
সারাদেশ

ধুনটে বাক প্রতিবন্ধী নারীকে একা পেয়ে যৌন নিপীড়নের চেষ্টা,থানায় মামলা

বগুড়ার ধুনট উপজেলায় এক বাক ও শ্রবণ প্রতিবন্ধী নারীর ওপর যৌন নিপীড়নের চেষ্টার গুরুতর অভিযোগ উঠেছে গৌরাঙ্গ হালদার (৪৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে ধুনট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত ব্যক্তি বর্তমানে পলাতক রয়েছেন।

অভিযুক্ত গৌরাঙ্গ হালদার উপজেলার নিমগাছি ইউনিয়নের সাতবেকি গাইঘাটিপাড়া এলাকার মৃত জুরান হালদারের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২২ মে ২০২৬ সকালে ভুক্তভোগী নারী তার বোনের বাড়ি থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে নিমগাছি ইউনিয়নের ধুলাউড়ি গ্রামের বাঙালি নদীর পাড় এলাকায় পৌঁছালে আগে থেকে ওঁত পেতে থাকা অভিযুক্ত গৌরাঙ্গ হালদার তাকে একা পেয়ে জোরপূর্বক জাপটে ধরে যৌন নিপীড়নের চেষ্টা করেন।

এ সময় বাক ও শ্রবণ প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও ভুক্তভোগী নারী সাহসের সঙ্গে চিৎকার ও ধস্তাধস্তির মাধ্যমে নিজেকে রক্ষা করে সেখান থেকে পালিয়ে বাড়ি ফিরে আসেন। বাড়ি ফিরে তিনি ইশারা-ইঙ্গিতের মাধ্যমে স্বামী ও প্রতিবেশীদের কাছে ঘটনার বিস্তারিত বর্ণনা দেন। এরপর ভুক্তভোগীর স্বামী ২৩ মে রাতে ধুনট থানায় মামলা দায়ের করেন।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, বাক প্রতিবন্ধী নারীর ওপর যৌন নিপীড়নের অভিযোগে মামলা গ্রহণ করা হয়েছে। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

সারাদেশ থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।