শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
মাদক

মাদকের প্রতিবাদ করায় বৃদ্ধাকে লোহার রড দিয়ে পেটাল মাদক ব্যবসায়ীরা, আহত চারজন

বগুড়ার ধুনট উপজেলায় কথিত মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করাকে কেন্দ্র করে এক বৃদ্ধা নারীসহ একই পরিবারের চারজনের ওপর লোহার রড দিয়ে হামলা ও মারধরের গুরুতর অভিযোগ উঠেছে। হামলার সময় বৃদ্ধার পরনের কাপড় ছিঁড়ে ফেলা এবং প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় পুরো এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

শনিবার (২৩ মে ২০২৬) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি ধুলাউরি গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় চলমান মাদক বাণিজ্যের বিরুদ্ধে অবস্থান নেন নুর ইসলামের মা আছিয়া বেগম (৭০)। এতে ক্ষুব্ধ হয়ে একই এলাকার ইউসূফ আলী, তার ছেলে হোসেন আলী ও হাসান আলী সংঘবদ্ধভাবে বৃদ্ধার ওপর চড়াও হন।

অভিযোগে বলা হয়, অভিযুক্তরা প্রথমে আছিয়া বেগমকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং পরে এলোপাতাড়ি মারধর করে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। এ সময় ইউসূফ আলী লোহার রড দিয়ে আঘাত করলে তা বৃদ্ধার মাথায় না লেগে বাম হাতে লাগে এবং তিনি গুরুতর আহত হন। হামলার সময় ধস্তাধস্তিতে তার পরনের কাপড় ছিঁড়ে যাওয়ার ঘটনাও ঘটে — যা নিয়ে স্থানীয়ভাবে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

বৃদ্ধা আছিয়া বেগমকে রক্ষা করতে এগিয়ে গেলে তার ছেলে নুর ইসলাম এবং নাতি শিপন মিয়া ও শিপলু মিয়াকেও মারধর করা হয়। এতে পরিবারের চারজনই আহত হন। ঘটনার সময় স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগ পাওয়া গেছে।

পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং গুরুতর আহত আছিয়া বেগমকে হাসপাতালে ভর্তি রাখা হয়। ঘটনায় স্থানীয় কয়েকজন ব্যক্তি প্রত্যক্ষদর্শী সাক্ষী রয়েছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী নুর ইসলাম ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুল ইসলাম জানান, অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এলাকায় আতঙ্ক, প্রশাসনের হস্তক্ষেপের দাবি

এ ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। মাদকের বিরুদ্ধে কথা বলায় একজন বৃদ্ধা নারীর ওপর এমন নৃশংস হামলার ঘটনায় স্থানীয় সচেতন মহলে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তারা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে অভিযুক্ত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মাদক থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।