শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
মাদক

মাদকবিরোধী অভিযানে ধুনটে এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার জেলহাজতে প্রেরণ

বগুড়ার ধুনট উপজেলায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক মামলার এজাহারভুক্ত আসামি আশাদুল ইসলামকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১৭ মে ২০২৬) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার নিমগাছী ইউনিয়নের বেড়েরবাড়ী গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে ধুনট থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আশাদুল ইসলাম ওই গ্রামের তোফাজ্জল ইসলাম আকন্দের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ নজরুল ইসলাম ও এএসআই মোঃ সেলিম শেখ সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে নিজ বাড়ি থেকেই মাদক মামলার এজাহারভুক্ত আসামি আশাদুল ইসলামকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

গ্রেপ্তারকৃত আশাদুলের বিরুদ্ধে ধুনট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা দায়ের রয়েছে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুল ইসলাম জানান, মাদক নির্মূলে পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৮ মে ২০২৬) সকালে তাকে বগুড়া আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং সমাজকে মাদকমুক্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে।

মাদক থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।